এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে একটি শিয়ালের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বলরামচক চৌধুরীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু সন্তান আমির হামজা (৫), মো. মান্নানের স্ত্রী মোসা. কাজল রেখা (৪৩), সেলিম মণ্ডলের স্ত্রী মোসা. রোজিনা আক্তার (৩৫), মোস্তাফিজুর রহমানের স্ত্রী জান্নাতুন (৩১) এবং নারায়ণের ছেলে তপন (৩৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে এবং সামনে যাকে পায় তাকেই আক্রমণ করে কামড়াতে থাকে। এ সময় শিয়ালের কামড়ে পাঁচজন রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. রাশেদুল ইসলাম জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়। তবে শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি থাকায় এবং উন্নত চিকিৎসার স্বার্থে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ‘সংক্রামক ব্যাধি’ (ইনফেকশাস ডিজিজ) ওয়ার্ডে স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোসা. জান্নাতুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ লোকালয়ে শিয়ালের এমন আক্রমণে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সেপ্টেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।