এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় ৩৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির (প্রতিবন্ধী) জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সরাসরি এসব সহায়ক উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলে স্বাবলম্বী করা এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজতর করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে—১৭টি হুইল চেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি অক্সিলারি ক্রাচ, ৩টি এলবো ক্রাচ, ২টি ওয়াকার এবং ৬ জনকে হেয়ারিং এইড (শ্রবণ যন্ত্র)।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খাইরুল আলম, সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম এবং কনসালটেন্ট ডা. আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে এবং তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা প্রশাসনের এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
ফেব্রু ৬, ২০২৪
আগস্ট ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।