এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ ও আইন লঙ্ঘনের দায়ে চারটি বেকারি ও মিষ্টির দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় সদরপুর থানা পুলিশের একটি দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে 'বিসমিল্লাহ বেকারি'কে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া 'আম্মাজান বেকারি'কে ১০ হাজার টাকা, 'এমএস বেকারি'কে ৫ হাজার টাকা এবং 'দোলা সুইটস'কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।