এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার অভিযোগে থানায় লিখিত নালিশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরিকল্পিতভাবে উস্কানিমূলক, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নগরকান্দা থানায় এই অভিযোগ দায়ের করেন ইউএনও রেজওয়ানা আফরিন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (৯ আগস্ট) নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, নিয়োগ প্রত্যাশী কয়েকজন আবেদনকারী পরস্পর যোগসাজশে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এমনকি সরকারিভাবে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগেই একটি ভুয়া ‘নমুনা ফলাফল’ বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে সাধারণ প্রার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরকারি নিয়োগ সংক্রান্ত এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি কর্তৃপক্ষের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
অভিযোগপত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের মূল অ্যাডমিন হিসেবে ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের বাসিন্দা মো. কবিরুল ইসলামের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। এতে মোহাম্মাদ শাহাবুদ্দিনসহ আরও একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির জড়িত থাকার কথা জানানো হয়। প্রমাণের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, কমেন্টের স্ক্রিনশট, ভিডিও ও অডিওর লিঙ্ক এবং জড়িতদের যোগাযোগের তথ্য অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ। তিনি জানান, “ইউএনও মহোদয়ের লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “একটি স্বচ্ছ ও নিরপেক্ষ সরকারি নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের তথ্য-প্রমাণ সরবরাহ করা হয়েছে।”
জুন ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।