এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম ইফতেখার আজাদ, কোতোয়ালি থানার অপারেশন অফিসার আবদুল্লাহ সিকদার, উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী এবং হাইওয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ এমার হক, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ্ মো. আলতাফ হোসেন, মাচ্চর ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সী, অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম এবং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মিয়া। এ সময় সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিগত দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সুষ্ঠু প্রচারণার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এসব কার্যক্রম সফল করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর সভায় জোর দেওয়া হয়।
এপ্রিল ১৪, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।