এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পূর্ণ হতে না হতেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে নিয়ে আবারও মা হওয়ার গুঞ্জন ডালপালা মেলছে। শোবিজ অঙ্গন যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখে এক রহস্যময় উত্তর দিয়ে জল্পনা আরও উসকে দিলেন এই অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত গত বছরের শেষের দিকে। সে সময় একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে অনেকটা সময় কাটান বুবলী। সেখানে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গেও তাকে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই মূলত তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা চাউর হতে থাকে।
সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক নির্বাচন ও চলাফেরার ধরণ ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে শুরু হয় কানাঘুষা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে অবধারিতভাবেই উঠে আসে দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গ। তবে বুবলী বিষয়টি স্পষ্ট করে স্বীকার বা অস্বীকার—কোনোটাই করেননি। বরং কৌশলী জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকাটাই স্বাভাবিক এবং আমি সেটাকে সম্মান করি। তবে আমার মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু আজ একটি ভিন্ন ধরণের অনুষ্ঠানে এসেছি, তাই ব্যক্তিগত আলোচনা আপাতত তোলা থাক।’
এ সময় ভুল তথ্য ও ভুয়া উদ্ধৃতি প্রকাশ নিয়ে নিজের অসন্তোষের কথাও জানান এই অভিনেত্রী। বুবলীর ভাষ্যমতে, শুটিংয়ের ব্যস্ততায় অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না। কিন্তু তার বক্তব্য না নিয়েই ‘বুবলী বলেছেন’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করাটা অনুচিত ও দুঃখজনক। এ ক্ষেত্রে অন্তত একটি ক্ষুদেবার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা উচিত বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরে কাজের জগতেও বেশ ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্রের কাজ। সবকিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা।
জুন ১৭, ২০২৬
জুন ১৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
বলিউড | ২২ জুন, ২০২৬
ফুটবল | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।