এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তোলপাড় চলছে পুরো দেশজুড়ে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন ও অনশন কর্মসূচির পাশাপাশি সম্প্রতি শিক্ষার্থীরা 'লোকসভা অভিযান'-এর ডাক দেয়। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের কঠোর সমালোচনা করে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌত।
শিক্ষার্থীদের চলমান এই রাজপথের আন্দোলন ও 'ককরোচ পার্টি'র সমালোচনা করে নিজস্ব ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তাঁর মতে, রাজপথে বিক্ষোভ প্রদর্শন কিংবা সরকারের ওপর চাপ সৃষ্টি করে কে পদে থাকবেন আর কে থাকবেন না, তা নির্ধারণ করা যায় না।
সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, "জনস্বার্থের যেকোনো স্পর্শকাতর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্ন তোলার সঠিক জায়গা হলো সংসদ। নিট প্রশ্ন-ফাঁসের মতো বিষয়টি নিয়েও সংসদে আলোচনা করা সম্ভব।"
বিক্ষোভের কারণে সংসদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে দাবি করে কঙ্গনা আরও বলেন, "জনগণ ভোট দিয়ে যে সরকারকে নির্বাচিত করেছে, দেশ কীভাবে চলবে তা ঠিক করার অধিকার সেই সরকারেরই রয়েছে। যদি এতই আপত্তি থাকে, তবে রাজপথে আন্দোলন না করে নিজেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। তবে সেই সাহস কারো নেই। দিনশেষে সবাইকে বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসতে হবে; কারণ এটিই আমাদের নিজস্ব মূল সংস্কৃতি, বাকি সবকিছুই বাইরে থেকে ধার করা।"
কঙ্গনার এমন একপেশে ও আক্রোশমূলক মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কঙ্গনা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখতে ব্যর্থ হয়েছেন এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনকে অবমাননা করেছেন।
জুন ২৫, ২০২৬
জুলাই ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।