এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণ কেন করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ হওয়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।
আজ বুধবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
রিটকারীদের পক্ষে জানানো হয়, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এলাকা পরিচালনা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয়। বিশেষ করে তারা ‘গ্রাম আদালত’ পরিচালনা করেন, যেখানে বর্তমানে ৩ লাখ টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তির ক্ষমতা দেওয়া রয়েছে। অথচ সাধারণ বিচার ব্যবস্থায় এই সমমানের ক্ষমতা প্রয়োগ করতে একজন বিচারক বা ম্যাজিস্ট্রেটকে স্নাতক সম্পন্ন করার পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু একই ধরনের দায়িত্ব পালন সত্ত্বেও চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।
তারা আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, শক্তিশালী এবং সুশাসিত করতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এ কারণে ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের যোগ্যতাসংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করে এই রিটটি করা হয়েছিল।
হাইকোর্টের জারি করা এই রুলে এলজিআরডি (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
ফুটবল | ২২ জুলাই, ২০২৬
ভারত | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।