এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষকদের সুবিধার্থে সরকারি কৃষি সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কৃষি স্মার্ট কার্ড’ বিতরণ কার্যক্রম।
বুধবার (২২ জুলাই) উপজেলার ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ খায়াম্রং পাড়া থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পর্যায়ক্রমে তা গংখাং পাড়া ও শিলছড়িসহ পার্শ্ববর্তী অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, সরকার কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল পরিচয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। একটিমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে নিবন্ধিত কৃষকরা বিভিন্ন কৃষি তথ্য, সরকারি প্রণোদনা, প্রশিক্ষণ, কৃষি পরামর্শসহ যাবতীয় সেবা খুব সহজেই গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে যেমন প্রকৃত কৃষকদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ হবে, তেমনি সরকারি সুযোগ-সুবিধা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার হবে।
উদ্বোধনী কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, "কৃষি স্মার্ট কার্ড চালু হওয়ায় প্রয়োজনীয় সেবা পেতে আর ভোগান্তি পোহাতে হবে না। সরকারি সুযোগ-সুবিধা ও কৃষি সম্পর্কিত আধুনিক তথ্য সহজেই হাতের নাগালে পাওয়া যাবে, যা এ অঞ্চলের কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করে তুলবে।"
এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক বলেন, "পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি নিবন্ধিত কৃষকের হাতে কৃষি স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা নিশ্চিত করা এবং ডিজিটাল কৃষি ব্যবস্থাপনাকে শক্তিশালী করার ক্ষেত্রে এই উদ্যোগটি একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।"
স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় কৃোষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মার্চ ১০, ২০২৪
ডিসেম্বর ২০, ২০২৪
জুলাই ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।