গানের বাইরে খুরশীদ আলমের জীবনের গল্প, দেখা যাবে প্রামাণ্যচিত্রে

অনলাইন ডেস্কঃ
২২ জুলাই, ২০২৬ ৩:০৩ পিএম
শেয়ার করুন:
গানের বাইরে খুরশীদ আলমের জীবনের গল্প, দেখা যাবে প্রামাণ্যচিত্রে

গানের ভুবনে বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমের পদচারণা কয়েক দশকের। দীর্ঘ এই বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার পাশাপাশি মুখোমুখি হয়েছেন নানা অভিজ্ঞতার। তবে তাঁর ব্যক্তিজীবনের অনেক অজানা গল্প ও স্মৃতি এখনও সংগীতপ্রেমীদের অলক্ষ্যে রয়ে গেছে। এবার বরেণ্য এই শিল্পীর জীবন ও সংগীতের নানা অধ্যায় নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ প্রামাণ্যচিত্র, যার শিরোনাম ‘হৃদয়ে বাজে কী সুর'।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

নির্মাতা শাইখ সিরাজ জানান, এই প্রামাণ্যচিত্রে খুরশীদ আলমের দীর্ঘ সংগীতজীবনের অসামান্য অবদানের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনের নানা অজানা গল্প ও স্মৃতিকথা তুলে ধরা হয়েছে। শিল্পী খুরশীদ আলম কতটা প্রাণচঞ্চল ও সদা হাস্যোজ্জ্বল, তা সর্বজনবিদিত। গান গাওয়ার জন্য তাঁর আলাদা কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না, সর্বক্ষণ মুখেই ভেসে থাকে সুর। দীর্ঘ সংগীতজীবনে অভাবনীয় সাফল্য পেলেও অহংকার কখনো তাঁকে স্পর্শ করতে পারেনি। ব্যক্তি ও শিল্পী খুরশীদ আলমের এই অভিন্ন ও বিনয়ী রূপটিই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

কখন দেখা যাবে:
আগামী ১ আগস্ট বরেণ্য এই সংগীতশিল্পীর জন্মদিন। এই বিশেষ দিনটি উপলক্ষে বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় প্রচারিত হবে ‘হৃদয়ে বাজে কী সুর’। 

সংগীত অনুরাগী ও দর্শকদের জন্য প্রিয় এই শিল্পীকে নতুনভাবে জানার এবং তাঁর জীবনের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করার একটি দারুণ আয়োজন হতে যাচ্ছে প্রামাণ্যচিত্রটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।