এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘পাওরি হো রাহি হ্যায়’ সংলাপ দিয়ে পরিচিতি পেয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার দানানির মোবিন। ‘পাওরি গার্ল’ খ্যাত এই তারকা আবারও আলোচনায় এসেছেন তার নতুন নাটক ‘হুরমত’-এর মাধ্যমে। সম্প্রতি নাটকটির টিজার প্রকাশ্যে আসতেই অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলেছে। এক মিনিটেরও কম সময়ের এ টিজারেই নিজের দুর্দান্ত অভিনয়ে দর্শকদের চমকে দিয়েছেন দানানির।
নাটকটিতে নাম ভূমিকায় অর্থাৎ ‘হুরমত’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। টিজারে প্রকাশিত দৃশ্যপট থেকে ধারণা করা হচ্ছে, গল্পের মূল চরিত্র হুরমত একজন খাঁচাবন্দি তরুণী। পারিবারিক অনুশাসন আর বাবার কঠোর নিয়ন্ত্রণে নিজের বাড়িতেই কার্যত বন্দিদশায় দিন কাটে তার। এমনকি উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতিও নেই তার।
টিজারের একটি আবেগঘন দৃশ্যে দেখা যায়, চার দেয়ালের ভেতর থেকেই জীবনে প্রথমবারের মতো মুক্ত আকাশের দিকে তাকিয়ে আছে হুরমত। যেখানে পরিবার ও সমাজের নিষেধাজ্ঞার দেয়ালে আটকে গেছে তার স্বপ্ন-আকাঙ্ক্ষা। তবে টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রতিকূল এই বন্দিদশা থেকেই একসময় নিজের সত্ত্বা ও আত্মপরিচয় খুঁজে পাওয়ার লড়াইয়ে নামবে হুরমত।
নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক এবং প্রযোজনা করেছেন মোমিনা দুরাইদ। এর গল্প লিখেছেন কাশিফ আনোয়ার, যিনি এর আগেও সামাজিক বাস্তবতার নানা বিষয় পর্দায় তুলে ধরে প্রশংসিত হয়েছেন। ফলে ‘হুরমত’ শুধু নিছক প্রেমের গল্প নয়, বরং নারীর স্বাধীনতা ও আত্মোপলব্ধির একটি অর্থবহ আখ্যান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘হাম টিভি’ (Hum TV)-তে নাটকটি সম্প্রচারিত হবে। তবে কবে নাগাদ এটি প্রচারে আসছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে তৈরি করা একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে তুমুল পরিচিতি পান দানানির মোবিন। তার ‘ইয়ে হামারি কার হ্যায়, অউর ইয়ে হাম হ্যায়, অউর ইয়ে হামারি পাওরি হো রাহি হ্যায়’ সংলাপটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। এরপর থেকে তিনি অভিনয়ে নিয়মিত হয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন।
জুলাই ৩, ২০২৬
আগস্ট ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।