ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্কঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৯ পিএম
শেয়ার করুন:
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছেড়ে তিনি এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরমের মাধ্যমে যাবতীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তিনি ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে তার আবেদনটি অনুমোদন করে এবং ভোটার এলাকা স্থানান্তরের বিষয়টি চূড়ান্ত করে।

উল্লেখ্য, দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রাক্কালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণ সিটিতে এই ভোটার স্থানান্তরকে রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন যে, নির্বাচন কমিশন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা করছে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।