এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে অবশেষে হাসপাতালে মায়ের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে বহনকারী লাল–সবুজ রঙের গাড়ি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী লাল–সবুজ বাসটি হাসপাতালের প্রধান ফটকে এসে থামে। এরপর ৫টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। গাড়ি থেকে নেমে দলের নেতাকর্মীদের সঙ্গে হেঁটে হাসপাতাল চত্বরে প্রবেশের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাসপাতালের ভেতরে ঢোকার আগে তিনি কয়েক দফা থেমে হাসপাতাল সীমানার ফাঁক দিয়ে অপেক্ষমাণ উচ্ছ্বসিত নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
এর আগে, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে বক্তব্য শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে তাকে বহনকারী গাড়ির গতি ধীর হয়ে যায় এবং হাসপাতালে পৌঁছাতে কিছুটা সময় লাগে। পথে সড়কের দু’পাশে হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে একনজর দেখার আশায় দীর্ঘ সময় অপেক্ষা করেন। তারেক রহমানও গাড়ির ভেতর থেকে ও পথে থেমে থেমে হাত নেড়ে এই ভালোবাসার জবাব দেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি সকাল ১০টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার কিছুক্ষণ আগেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। এর আগে একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় তিনি লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন। স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা ও মায়ের পাশে অবস্থান বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
খাগড়াছড়ি | ২৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৫ জুন, ২০২৬
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।