এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি সাধারণ মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা ভুলে গেছে। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম শ্রমিকদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বলেন, ‘এদেশের প্রতিটি জাতীয় লড়াইয়ে শ্রমিকেরা অকাতরে প্রাণ দিয়েছেন। ১৯৪৭-এর স্বাধীনতার লড়াই, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের গণ-অভ্যুত্থান—সবখানেই শ্রমজীবী মানুষের আত্মত্যাগ অনস্বীকার্য। বিশেষ করে জুলাইয়ের বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, তাদের একটি বড় অংশই ছিলেন শ্রমিক।’
শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘নতুন সরকার গঠনের মাত্র এক মাসের মাথায় তারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সরকার এখন গণবিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। ক্ষমতার মোহে তারা শহীদের রক্তের ঋণ ভুলে গেছে।’
অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলো আইনে পরিণত করার প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলে দাবি করেন নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণাম কখনো শুভ হয় না। আমরা রাজপথে গণ-আন্দোলন গড়ে তুলে শ্রমিকদের অধিকার এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করব।’
নতুন জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় আমাদের অঙ্গীকার ছিল একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্য পূরণে জাতীয় নাগরিক পার্টি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জাতীয় শ্রমিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।’
বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এবার রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে। শুধু সংসদে নয়, রাজপথের লড়াইয়ের মাধ্যমেই আমরা বর্তমান সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাধ্য করব।’
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।