এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একটি স্বার্থান্বেষী মহল ও গণমাধ্যমের সাজানো ভয়াবহ এক রাজনৈতিক চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহের চোখে দেখেন এবং সবসময় আমার জন্য কোনটা ভালো—সেটি চিন্তায় রাখেন।”
ইশরাক হোসেন উল্লেখ করেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তটি ছিল তাঁর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে এ যাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছিলেন, যা আমি একবাক্যে মেনে নিয়েছিলাম। প্রথমে বিষয়টি শাস্তি মনে হলেও, সবার আগে তিনিই পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে একটি গণমাধ্যম ও কমন স্বার্থান্বেষী গোষ্ঠী আমার জন্য অত্যন্ত ক্ষতিকর ও শক্তিশালী একটি পরিকল্পনা সাজিয়ে রেখেছে।”
তিনি অভিযোগ করেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য একটি গভীর নীলনকশা করা হয়েছিল। পরিকল্পিতভাবে একের পর এক বিধ্বংসী প্রতিবেদন ও মিথ্যা প্রচারণা চালিয়ে তাঁর চরিত্র হনন, জনসমক্ষে তুমুল বিতর্কের মুখে ফেলা এবং শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে তাঁকে একঘরে করে ফেলাই ছিল ওই চক্রের মূল উদ্দেশ্য।
দলীয় নেতৃত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করে এই সংসদ সদস্য লেখেন, “আমি তাঁর প্রতি অন্ধ বিশ্বাস রাখা একজন কর্মী। যার প্রমাণ আমি জীবনে বারবার পেয়েছি।”
শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে তিনি আরও জানান, তিনি একটি জটিল পরিস্থিতি ও কঠিন দায়িত্ব শুরু করতে গিয়েছিলেন। সেখান থেকেই সূত্রপাত হওয়া একটি ভয়াবহ চক্রান্তের ফাঁদ থেকে তিনি নিজেকে কৌশলে পাশ কাটিয়ে রক্ষা করতে সক্ষম হয়েছেন।
পোস্টের শেষাংশে নিজ দলের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন লেখেন, দলের ভেতর থেকে যদি কেউ সুযোগসন্ধানী হয়ে প্রতিপক্ষের সঙ্গে আঁতাত করে, তবে প্রমাণ সাপেক্ষে ও অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের কূটচাল বরদাশত করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
ডিসেম্বর ২৮, ২০২৫
জুন ৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২২ অক্টোবর, ২০২৬
বাণিজ্য | ২২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।