এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও বার্ষিক আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা।
সোমবার (২৯ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। হাসনাত আব্দুল্লাহর জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
হলফনামার তথ্যানুযায়ী, হাসনাত আব্দুল্লাহর নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা গচ্ছিত রয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে তিনি নিজের বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। এছাড়া তার ব্যবসায়িক মূলধন হিসেবেও সমপরিমাণ অর্থ (১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা) প্রদর্শিত হয়েছে।
অন্যান্য সম্পদের মধ্যে তার ১ লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। তবে তার নামে কোনো কৃষি জমি নেই। পেশায় ব্যবসায়ী হাসনাত আব্দুল্লাহর পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপরই নির্ভরশীল। তার স্ত্রী একজন গৃহিনী।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নিজের বা পরিবারের সদস্যদের (পিতা-মাতা, স্ত্রী, সন্তান) নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ নেই। এছাড়া বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগও নেই।
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর। উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী এই আসনের চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। ভোটগ্রহণের জন্য মোট ১১৬টি কেন্দ্র ও ৭২৫টি ভোটকক্ষ প্রস্তুত করা হবে।
ফেব্রু ১৩, ২০২৬
ফেব্রু ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।