কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২২ নভেম্বর, ২০২৬ ৯:০৩ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া জেলা সফর সফল করতে দৌলতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আহসানুল হক পচা মোল্লার বাসভবন চত্বরে এ সভার আয়োজন করা হয়।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ, অধ্যাপক আতাউর রহমান, বিএনপি নেতা অধ্যক্ষ রেজাউল করিম, আলহাজ্ব গোলাম মোস্তফা, শহীদ সরকার মঙ্গল ও রুহুল কুদ্দুস। 

এছাড়াও যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, আহ্বায়ক মো. রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেলসহ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।