এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৩ হাজার টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত চার সেট তাস জব্দ করা হয়।
রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মিরপুর গ্রামের ইন্তাজ আলীর মুদি দোকানে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. ইন্তাজ আলী, বিজয় আলী, মো. লালন আলী, মো. শাহিনুর হোসেন ও সোহান আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় এসআই লিংকনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে নগদ অর্থ ও চার সেট তাস উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।