এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে উসকানি, অপপ্রচার, মিথ্যাচার ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ এনেছে হেযবুত তওহীদ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীস্থ শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের সর্বোচ্চ নেতা (ইমাম) হোসাইন মোহাম্মদ সেলিম এই অভিযোগ তোলেন।
মতবিনিময় সভায় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, "সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে চরম মিথ্যাচার, উসকানি ও গালাগালিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সমাবেশ থেকে ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সংগঠনটিকে নিষিদ্ধ না করলে দেশ অচল করে দেওয়া হবে’ এবং ‘আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে’—এমন বেআইনি ও রাষ্ট্রদ্রোহী হুমকি দেওয়া হয়েছে, যা দেশের প্রচলিত আইন ও সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।"
তিনি আরও অভিযোগ করেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি বিশেষ গোষ্ঠী দেশজুড়ে পরিকল্পিতভাবে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা হাটে-বাজারে ও মসজিদে মিথ্যা তথ্যসংবলিত হ্যান্ডবিল বিতরণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। একই সঙ্গে ধর্মীয় ওয়াজ মাহফিল ও জুমার খুতবার মিম্বার ব্যবহার করে মুসল্লিদের খেপিয়ে তোলার অপচেষ্টা চালানো হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনের নেতা-কর্মীদের জানমাল, বাড়িঘর, দলীয় কার্যালয় ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর যেকোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে গভীর উদ্বেগ জানান তিনি।
মতবিনিময় সভায় ইমাম সেলিম সংগঠনের সাংবিধানিক অধিকার অনুযায়ী মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা, প্রকাশ্য হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নেতা-কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।
উক্ত মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ২, ২০২৫
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।