মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:
১৬ নভেম্বর, ২০২৬ ৮:০০ পিএম
শেয়ার করুন:
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরের ডাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 

রোববার রাতে উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার মো. রেজাউল করিম ভাসাই শিকদার পশ্চিম কমলাপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিমের বিরুদ্ধে পার্শ্ববর্তী কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডাসার থানা-পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট মামলায় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।