এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অধিক্ষেত্র সুরক্ষা, অবসরের বয়স বৃদ্ধি এবং পিতার স্থলে পুত্রকে নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরে দিনব্যাপী কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা (কাজী)।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আ ন ম ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা জয়নাল আবেদীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নিকাহ্ রেজিস্ট্রার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে একটি ইউনিয়নে মাসে গড়ে মাত্র ৫ থেকে ৬টি বিয়ের নিবন্ধন হয়। এই সামান্য আয় দিয়েই কাজী ও তাদের পরিবারকে জীবিকা নির্বাহ করতে হয়। এমন বাস্তবতায় যদি একই ইউনিয়নে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়, তবে তা কাজীদের জীবন-জীবিকা চরম সংকটে ফেলবে এবং তাদের পেশাগত অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও উল্লেখ করেন, নিকাহ্ রেজিস্ট্রারদের কোনো পেনশন বা সরকারি অবসরকালীন ভাতার সুবিধা নেই। ফলে বৃদ্ধ বয়সে তাদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। তাই অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং উত্তরাধিকারসূত্রে যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে নিয়োগের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন।
কর্মসূচি থেকে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো—
১. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ্ রেজিস্ট্রারের অধিক্ষেত্র বহাল রাখা।
২. নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর নির্ধারণ করা।
৩. পিতার অবসরে বা অবর্তমানে যোগ্যতা ও বিধি অনুযায়ী তাঁর স্থলে পুত্রকে নিয়োগের বিধান করা।
৪. বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের জন্য ১৮ এবং মেয়েদের জন্য ১৬ বছর নির্ধারণ করা।
৫. ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানিমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন কাজী নেতৃবৃন্দ।
মার্চ ১৫, ২০২৫
অক্টোবর ৩১, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।