ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর শহরের সিংপাড়া এলাকার বাসিন্দা কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস মালিক গ্রুপ ও পরিবহন শ্রমিকবৃন্দের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস মালিক গ্রুপের সদস্য মুরাদ হোসেন এবং বাস শ্রমিক ইউনিয়ন (১০৫৫)-এর সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা।

সমাবেশে বক্তারা বলেন, কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের পেছনে থাকা প্রকৃত রহস্য অবিলম্বে উন্মোচন করতে হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ শ্রমিক ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

উক্ত মানববন্ধনে নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন পর্যায়ের পরিবহন মালিক, চালক, সহকারীসহ সর্বস্তরের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।