এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনায় সকল ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে ফরিদপুরে দিনব্যাপী শিক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জামায়াত আয়োজিত এই শিক্ষাশিবির শহরের কবি জসিমউদ্দীন হল ও সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল ওহাব, নায়েবে আমির আবু হারিচ মোল্যা, সহকারী সেক্রেটারি মো. জসিমউদ্দীন, পৌর আমির ডা. এহসানুল মাহবুব জোবায়েরসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্যে হামিদুর রহমান আজাদ বলেন, “রাষ্ট্র পরিবর্তন ও সমাজ পরিবর্তনে সাংবিধানিক পথই হলো নির্বাচন। জামায়াত তার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থাকে বেছে নিয়েছে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “যারা এতদিন দেশ শাসন করেছে, তারা জনগণের অধিকার নিশ্চিত করতে পারেনি। সুশাসন, গণতন্ত্র বা ন্যায়বিচার— কোনো কিছুই দেশে প্রতিষ্ঠা পায়নি। আমরা বিশ্বাস করি, সকল ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গঠন সম্ভব।”
মার্চ ১৩, ২০২৬
এপ্রিল ১, ২০২৬
এপ্রিল ১৬, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।