এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান প্রদর্শন করে শিক্ষার্থীরা। তারা বলেন সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কঠোর গার্ড, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্য এবং ফলাফল মূল্যায়ন নিয়ে তারা উদ্বিগ্ন। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের কঠিনতা ও অতিরিক্ত কঠোর গার্ডের অবসান, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতে বৈষম্যের ন্যায্য ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধবভাবে উত্তরপত্র মূল্যায়ন, বিশেষ করে পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় রেখে অযৌক্তিক ক্ষতি রোধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়।
পথসভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
এদিকে আগামীকাল বুধবার একই দাবিতে কলেজে বিক্ষোভ মিছিল সমাবেশের আহবান করেছে তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।