এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর মডেল মসজিদ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদরপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার, ১৫ই অক্টোবর সকাল ১০টায় উপজেলার আমিরাবাদ মডেল মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদরপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহসীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ওবাইদুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ফরিদপুর জেলা শাখার মানব সম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক ইমতিয়াজ হাসনাইন, সদরপুর উপজেলা জামায়াতের আমীর দেলোয়ার হোসেন হাওলাদার এবং নায়েবে আমীর আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৮০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন সদরপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহসীন রেজা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।