এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ মোছা. মোরশেদা বিবি (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১লা মার্চ) উপজেলার আহসানগঞ্জ সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোরশেদা বিবি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাদনগর নয়াপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
আত্রাই থানা পুলিশের এসআই মামুনের নেতৃত্বে পুলিশের দলটি আহসানগঞ্জ সিএনজি স্টেশন এলাকায় সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি চালায়। এসময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, আমরা মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আত্রাই উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আগস্ট ৬, ২০২৬
আগস্ট ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।