এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সেখানে বসবাসরত বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় বিষয়টি নিয়েও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের কীভাবে দেখভাল করা হচ্ছে, তা প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক তদারকি করছেন জানিয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একযোগে কাজ করছে। যাত্রীদের সহায়তায় বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীও এ কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন।"
মার্চ ২৬, ২০২৫
মার্চ ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।