এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের আইনি সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘জুলাই সনদ’-এর নীতিতেই সরকার অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রীর কথিত মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এলজিআরডি মন্ত্রী কী বলেছেন, সে বিষয়ে আমি কিছু জানি না এবং আমি নিজে এমন কোনো কথা বলিনি। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা নিশ্চিতে ইতোমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে এবং সরকার সেই নীতিতেই অগ্রসর হচ্ছে।"
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে কাজ করছে। তবে তারা দীর্ঘসময় মাঠে থাকতে চায় না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এবং সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
র্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তনের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতার নিরিখে এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এদিন ভারতীয় হাইকমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, "প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে যোগাযোগ ও লেনদেন রয়েছে। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে আমরা জোর দিয়েছি এবং ভারত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।" এছাড়া ভারতীয় টুরিস্ট ভিসা পর্যায়ক্রমে ধাপে ধাপে বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
আসন্ন জাতীয় সংসদ অধিবেশন সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও ১টি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটি গৃহীত হবে, কোনটির আংশিক পরিবর্তন হবে বা কোনটি বাতিল হবে—তা সংসদেই নির্ধারিত হবে।
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর সেখানে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। দেশের কোনো উপজেলা যেন ফায়ার সার্ভিসের কার্যালয় ছাড়া না থাকে, সেটি নিশ্চিত করা হবে এবং খুব শিগগিরই নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। তবে অতীতে এই খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।