এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ২ নারীসহ ৩জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এতে তিনজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।