এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের সাবেক মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জেলা মহিলা দলের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা কবীর আহমেদ ভূঁইয়াকে ‘জনতার এমপি’ হিসেবে ঘোষণা করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে তার এই বক্তব্যকে সমর্থন জানান এবং উল্লাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলেউদ্দিন এবং জেলা বিএনপি নেতা জালাল উদ্দিন তুহিন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় নেতৃত্বের সমালোচনা করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, নির্বাচনের পর তাকে এলাকায় দেখা যায়নি এবং তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কোনো যোগাযোগ রক্ষা করেননি। বক্তারা প্রশ্ন তুলে বলেন, “আমরা অনেক আশা নিয়ে ভোট দিয়ে যাকে সংসদে পাঠালাম, তাকে আজ জনগণের পাশে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কাকে প্রতিনিধি হিসেবে বেছে নিলাম?”
ইফতার মাহফিলে বক্তারা আগামী দিনে দলীয় ঐক্য সুদৃঢ় করা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির যেকোনো রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
সবশেষে দেশ, জাতি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে কসবা ও আখাউড়া উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।