এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বর্জন করে বাঁশ, বেত ও স্থানীয়ভাবে উৎপাদিত ‘প্লুন’ দিয়ে তৈরি পরিবেশবান্ধব দেশীয় কুটির শিল্প সামগ্রী ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর হাতে তৈরি এসব পণ্য কেবল তাদের জীবিকার মাধ্যমই নয়, বরং এটি আমাদের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক। তাই দেশীয় এ শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও কোর্স উপদেষ্টা মিল্টন মুহুরী।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যজিৎ মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাজের দক্ষতা বাড়িয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। স্থানীয়ভাবে তৈরি এসব পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা গেলে একদিকে যেমন পরিবেশ ও দেশীয় কুটির শিল্প রক্ষা পাবে, অন্যদিকে প্রান্তিক কারিগরদের আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে সনদপত্র এবং পণ্য তৈরির কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।