এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব ও আলোচনার কেন্দ্রে থাকেন। কখনো নিজের কাজ, কখনো ব্যক্তিগত জীবন কিংবা সন্তানদের সঙ্গে খুনসুটির মুহূর্ত ভাগ করে নিয়ে চমকে দেন ভক্তদের। এবারও তেমনই এক চমক নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী; কোলে এক শিশুকে নিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন তিনি।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে সাদা পোশাক ও চোখে সানগ্লাস পরা পরীমণির কোলে শান্ত হয়ে ঘুমিয়ে আছে এক ফুটফুটে শিশু। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন—*‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’*
পরীমণির এমন পোস্ট ঘিরে মুহূর্তেই নেটিজেন ও ভক্তদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়—তবে কি তিনি তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন?
পোস্টের কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রশ্নের বন্যা বয়ে যায়। পরীমণিও হাসিমুখে ভক্তদের কিছু প্রশ্নের জবাব দেন। এক ভক্ত জানতে চান শিশুটি ছেলে নাকি মেয়ে, সংক্ষেপে অভিনেত্রী উত্তর দেন—‘ছেলে’। আরেক অনুরাগী মজা করে প্রশ্ন করেন, তিনি আর কয়টি সন্তান নেবেন? পরীমণি রসিকতা করে ফিরতি মন্তব্যে লেখেন—‘আর ৯৭টা।’
পরীমণি বরাবরই শিশুপ্রেমী হিসেবে পরিচিত। অতীতে একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন যে, তিনি অনেক সন্তানের মা হতে চান। তাই ভক্তদের ধারণা, এবার হয়তো তিনি একটি পুত্রসন্তান দত্তক নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি। ২০২২ সালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান ‘শাহীম মোহাম্মদ পূণ্য’। পরবর্তীতে ২০২৩ সালে রাজের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এরপর থেকে একাই ছেলেকে বড় করছেন তিনি। চলতি বছরই তিনি ‘সাফিরা সুলতানা প্রিয়ম’ নামের এক কন্যাসন্তানকে দত্তক নেন। দুই সন্তানকে একাই স্নেহ-ভালোবাসায় আগলে রাখা পরীমণির কোলে এবার দেখা গেল নতুন আরেক অতিথিকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।