এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদুল ফিতরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। কারিগরি ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে একের পর এক শো বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ। তাঁর দাবি, এটি কেবল কারিগরি ত্রুটি নয়, বরং সিনেমার সাফল্য ঠেকাতে কোনো সুগভীর ষড়যন্ত্রের অংশ।
মুক্তির প্রথম তিন দিন ‘ডিপিসি’ (DCP) সমস্যার কারণে স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় ‘প্রিন্স’-এর প্রদর্শনী করা সম্ভব হয়নি। চতুর্থ দিনে প্রদর্শনী শুরু হলেও বিপত্তি থামেনি। কারিগরি ত্রুটির কারণে বসুন্ধরা শপিং মল শাখায় মাঝপথে প্রদর্শনী বন্ধ করে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। সবশেষ গত বুধবার ধানমন্ডির সীমান্ত সম্ভার শাখায় এসি নষ্ট হওয়ার অজুহাতে দুপুর ১টা ৫০ মিনিটের শো-টি বাতিল করে কর্তৃপক্ষ।
সিনেপ্লেক্সের এমন আচরণে চরম হতাশা প্রকাশ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, “ধানমন্ডিতে হাউসফুল শো থাকা সত্ত্বেও এসি নষ্টের কারণ দেখিয়ে দর্শকদের টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু অন্য কোনো হলে সিনেমাটি স্থানান্তর করা হয়নি। এর আগের দিন বসুন্ধরায় সাউন্ড সমস্যার কথা বলা হলো। অথচ আমরা নতুন ডিসিপি দেওয়ার পর তা চেক করে ওকে করা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে পুরোনো ডিসিপি দিয়ে চালানোর কারণে সমস্যা হয়েছে। প্রশ্ন হলো, একটি সার্ভার দিয়ে সিনেমা চললে সেখানে আগের ফাইল থাকে কীভাবে?”
তিনি আরও যোগ করেন, “দেশের অন্য সব সিনেমা হলে ‘প্রিন্স’ দাপটের সঙ্গে চলছে, কেবল সিনেপ্লেক্সেই কেন বারবার সমস্যা হচ্ছে? মনে হচ্ছে কেউ চাইছে না সিনেমাটি চলুক। প্রথম সপ্তাহে যদি শো চালানো না যায়, তবে প্রযোজক বাঁচবেন কীভাবে? এমন অসহায়ত্ব আগে কখনো বোধ করিনি।”
অভিযোগ অস্বীকার করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, কারিগরি ত্রুটি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাঁদের নেই। তিনি বলেন, “শাকিব খানের সিনেমা আমাদের এখানে সবসময় ভালো ব্যবসা করে। ‘প্রিয়তমা’, ‘তুফান’ কিংবা ‘তাণ্ডব’-এর মতো সিনেমাগুলো আমাদের আয়ের বড় উৎস ছিল। তাই তাঁর সিনেমা আমরা চালাব না কেন? ধানমন্ডিতে কেবল ‘প্রিন্স’ নয়, ‘রাক্ষস’ সিনেমার শো-ও এসি সমস্যার কারণে বাতিল করা হয়েছে। তাড়াহুড়া করে শেষ মুহূর্তে কাজ শেষ করার কারণে অনেক সময় এমন টেকনিক্যাল সমস্যা হতে পারে।”
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ও বাংলাদেশের তাসনিয়া ফারিণ। সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমাটি দর্শকপ্রিয়তা পেলেও মাল্টিপ্লেক্সের এই অচলাবস্থা নির্মাতা ও দর্শকদের হতাশ করেছে।
জুলাই ৪, ২০২৬
জানু ১৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।