এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধাবস্থা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, সম্প্রতি ইরানে আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে ওই অঞ্চলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে একদিকে যেমন অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে, তেমনি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের জনজীবনে ইতোমধ্যে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। কয়েকদিনের ঈদ ও রোজার ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে যখন অফিস-আদালত ও কলকারখানা পুরোদমে চালু হবে, তখন এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে জ্বালানি সংগ্রহের জন্য সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর।
ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, এই জ্বালানি সংকট কেবল যাতায়াত ও বিদ্যুৎ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি, শিল্প উৎপাদন ও ইন্টারনেট সেবার ওপর। এতে সামগ্রিক উৎপাদন ব্যবস্থা ব্যাহত হতে পারে।
বিশ্বনেতৃবৃন্দ ও যুদ্ধরত পক্ষগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের এই যুদ্ধের দাবানল আজ বিশ্বের শতকোটি মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্টে ফেলবেন না। যুদ্ধ বন্ধ করে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করুন।”
এর আগে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীর প্রতি দোয়া করারও আহ্বান জানিয়েছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।