এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকার রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাসহ শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-১৫) করা হয়েছিল, যেটিতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানু ৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।