এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তির জেরে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টুকে শটগান দিয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলাটি করেন (মামলা নং-৩১)।
মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের বড় ভাই ও কৃষকলীগ নেতা ডা. গোলাম কবিরকে। এছাড়া তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরা বেগমকে ২ নম্বর এবং প্রথম স্ত্রী মাহবুবা কবির ওরফে লিপি বেগমকে ৩ নম্বর আসামি করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান দুই আসামি ডা. গোলাম কবির ও তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরা বেগমকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩০২/১০৯/৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, বুধবার সকালে বোয়ালমারী পৌরসভার চতুল মধ্যপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তির গাছ বিক্রি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির তার লাইসেন্সকৃত শটগান দিয়ে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টুকে গুলি করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত ডা. গোলাম কবির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে মাত্র ২ হাজার ১৫৯ ভোট পেয়ে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।