সালথায় এতিমখানা ও মাদরাসায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ
ফরিদপুরের সালথা উপজেলায় এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরব সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো এই খেজুর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় সালথা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খেজুর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত মোট ১৮ কার্টুন খেজুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৪টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়।
খেজুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হুমায়ুন কবির উপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেন। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো এই উপহারের খেজুর এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা রমজানে ইফতারের সময় উপকৃত হবে।
তিনি আরও বলেন, প্রতি বছরই সৌদি আরব সরকার বাংলাদেশে রমজান উপলক্ষে খেজুর পাঠিয়ে থাকে। সরকারের নির্দেশনা অনুযায়ী এসব খেজুর দেশের বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন ইউনিয়নের মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ