এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে মাদক (গাঁজা) সেবনের অপরাধে সজল চন্দ্র শীল (২৭) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সজল উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দিলিপ চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার গৈলা বাজারে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন সজল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
আটকের পর রাতেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। প্রকাশ্যে মাদক সেবনের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক ওই যুবককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেন।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে দণ্ডপ্রাপ্ত সজলকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
মার্চ ২৮, ২০২৬
অক্টোবর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।