এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রান কুমার ঘটক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
এ সময় আরো বক্তব্য রাখেন শ্রেষ্ঠ কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ মাদ্রাসা বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ কলেজ পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষার্থী দিপ মিস্ত্রী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও মানবিক জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানানো হয়।
সেপ্টেম্বর ১৩, ২০২৬
ডিসেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।