এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মুন্সীনগর প্রগতি সংঘের আয়োজনে গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় শ্রীনগর-নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর হাইস্কুল মাঠে এই ফুটবল টুনামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়।
মদনখালী প্রিন্স ক্লাব বনাম শংকরখালী রোমান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ৮০ মিনিটের খেলাটি গোল শুন্য ড্র হয়ে ট্রাইব্রেকারে গড়ায়। পরবর্তীতে ট্রাইব্রেকারে মদনখালী প্রিন্স ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে রোমান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
ঐতিহ্যেবাহী মুন্সীনগর প্রগতি সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য আব্দুল্লাহ আল জহির স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুড়াইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুর রহমান লিটন, ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী, ফ্রান্স প্রবাসী শওকত হোসেন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশরাফ আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুন্সীনগর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম,সহ- ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন, উজ্জ্বল ভাণ্ডারীসহ শ্রীনগর, দোহার,সিরাজদিখান ও নবাবগঞ্জ উপজেলার থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ ফুটবলপ্রেমী দর্শক।
অক্টোবর ২৪, ২০২৫
ডিসেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।