এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনায় অবৈধভাবে স্যালাইন উৎপাদনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই স্যালাইন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উৎপাদিত স্যালাইন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে একইদিন সকালে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামে আরেকটি স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে স্যালাইন উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।