এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামানিকের ছেলে শবদুল প্রামানিক (৩৫) এবং তার স্ত্রী কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের চৌকিদার আবুল হোসেনের মেয়ে আশা খাতুন (২৫)। আহত আলম মোল্লা (৩০) চৌকিদার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন শবদুল প্রামানিক। মঙ্গলবার বিকেলে শ্বশুরের পুকুর সেচ দিয়ে মাছ ধরার কাজ চলছিল। এ সময় পানি উত্তোলনের মেশিনের সঙ্গে সংযুক্ত একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। এতে পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
ঘটনার সময় পানির মধ্যে থাকা শবদুল প্রামানিক ও তার স্ত্রী আশা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে আশার ভাই আলম মোল্লাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেন এবং তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শবদুল প্রামানিক ও আশা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত আলম মোল্লাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।