এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘গ্রিনসিটি’ আবাসিক এলাকায় মদ্যপ অবস্থায় দুই রুশ কর্মীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারামারির একপর্যায়ে এক রুশ কর্মীর মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় অপর কর্মীকে পাবনার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সের্গেই নিকোলায়েভিচ (৫৬)। তিনি গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে বসবাস করতেন। আর আহত কর্মীর নাম মেনচেভ (৫৩)। তিনি পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’-এর কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রিনসিটির ওই কক্ষে দুই রুশ কর্মী একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। মদ্যপ অবস্থায় তুচ্ছ এক বিষয় নিয়ে দুজনের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি চরম হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে উভয় কর্মীই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত ও অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে সহকর্মীরা বিষয় টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান।
গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, দুই রুশ নাগরিককেই অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। কিন্তু সেখানে আইসিইউ সুবিধা না থাকায় তাৎক্ষণিকভাবে দুজনকে পাবনার ‘এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে’ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচের মৃত্যু হয়। অপরজনের চিকিৎসা এখনো আইসিইউতেই চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে তাঁর স্বজনদের কাছে মরদেহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন। সংঘর্ষের মূল কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।