এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার বেড়ায় দুই পরোয়ানাভুক্ত আসামি ও যুবলীগ নেতা মো. সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানার অদূরে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও উপপরিদর্শক (এসআই) রাশেদের নেতৃত্বে একটি দল কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
তাকে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় কিছু লোক পুলিশের গতিপথে বাধা সৃষ্টি করেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সুযোগ নিয়ে তারা সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় এলাকাটিতে উত্তেজনা তৈরি হয়েছে।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, সোহেল রানার বিরুদ্ধে আদালতে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু থানায় নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের ওপর চড়াও হয় এবং তাকে ছিনিয়ে নেয়।
ওসি আরও বলেন, “ছিনিয়ে নেওয়া আসামি সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান চলছে। একই সঙ্গে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।