এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মেন্দা কালীবাড়ি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে কেন্দ্র করে দুপুর ১টায় পূজা-অর্চনা ও ভোগ বিতরণের আয়োজন করা হয়। পরে বিকেল ৪টায় ভদ্রপাড়া কালীবাড়ি মন্দির থেকে পাথরঘাটা ও কালীমন্দিরের উদ্দেশ্যে পুনর্যাত্রা (উল্টোরথ) অনুষ্ঠিত হয়।
রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক সমরজিৎ গুণসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ভক্ত-অনুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভক্তি, শ্রদ্ধা ও উৎসবের আবহে আয়োজিত এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।