এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রফিক মন্ডল ওরফে টোকাই (৪০), পিতা: মো. আমিরুদ্দিন মন্ডল, রাজাপুর (তিনগাছা), দাপুনিয়া ইউনিয়ন, পাবনা সদর এবং মো. তানিমুল হাসান ওরফে সোহাগ ওরফে মাটি (৩৫), পিতা: ডা. মো. আব্দুস সালাম, দাপুনিয়া বাজার সংলগ্ন, পাবনা সদর।
জানা গেছে, গত ২১ জুলাই সন্ধ্যায় পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করে তাদের দেহ ও বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি তলোয়ার, দুটি ছুরি এবং দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া দেশীয় ধারালো অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা অভিযান পরিচালনা করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।