এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই শহীদ দিবস উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
সভায় বক্তব্য ও উপস্থিতি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, আহত জুলাই যোদ্ধা ইমরান হোসেন, আপেল আহমেদ সজীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং জনগণ স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ পেয়েছে। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে।
আলোচনা সভা শেষে বাদ জোহর উপজেলা মডেল মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী দোয়া পরিচালনা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।