পাবনায় ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী

মোঃ গোলাম রাব্বি, জেলা প্রতিনিধি, পাবনাঃ
২০ জুলাই, ২০২৬ ১০:৪৬ এএম
শেয়ার করুন:
পাবনায় ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী

পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. সুফি উল্লাহর সার্বিক নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকার খান বাহাদুর রোডের ১৩৫৫ নম্বর একতলা পাকা বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দোহারপাড়া (কড়ইতলা মোড়) গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে শেখ লিটন (৪১)কে আটক করা হয়।

পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের তোশকের নিচে রাখা একটি জিপার ব্যাগ থেকে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ লিটন জানান, তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এছাড়া সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধে একাধিক পূর্ব মামলা রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”

পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. সুফি উল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে পাবনা জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।