এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক মিজানুর রহমান।
ঘোষিত বাজেট অনুযায়ী, পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১৮ কোটি ২৪ লাখ টাকা আয় এবং ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এতে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেটে পৌর এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক আলোকায়ন, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় প্রশাসক মিজানুর রহমান বলেন, নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে বাস্তবসম্মত ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর সহযোগিতায় এ বাজেটের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এটি ভাঙ্গুড়া পৌরসভার এ পর্যন্ত ঘোষিত বাজেটগুলোর মধ্যে অন্যতম বৃহৎ বাজেট।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।