এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে আজ (সোমবার) মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার ফেভারিট দল জাপান। বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এ ম্যাচ।
ম্যাচকে ঘিরে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলের সমর্থনে এলাকাজুড়ে হলুদ ও সবুজ রঙের সমন্বয়ে করা হয়েছে আকর্ষণীয় সাজসজ্জা।
সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্রাজিলের পতাকা, খেলোয়াড়দের রেপ্লিকা ব্যানার ও রঙিন আলোকসজ্জা, যা ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
স্থানীয় বাসিন্দা নাসির পাগলার উদ্যোগে প্রতি বিশ্বকাপ আসরেই ব্রাজিলকে সমর্থন জানিয়ে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানান, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই প্রতিবছর বিশ্বকাপ উপলক্ষে নিজ উদ্যোগে এ আয়োজন করেন, যাতে এলাকাবাসী ও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
স্থানীয়দের আশা, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেবে। ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।